Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ফান্দে পইড়া বগা কান্দে

হাফিজুর রহমান, আসোসিয়েট এডিটর, এনবিটিভি

আহা কি আনন্দ পশিমে সূর্যোদয় বলবো না উলোট পুরান বলবো ভেবে পাচ্ছিনা। দেশের চৌকিদার জগাই আর মাধাই তারিপারের মুসলিম প্রেম উথলে পড়েছে।

সঙ্গে মুরলী হাতে ভগবত। একবারে থ্রি মাস্কটিয়ার। এই ত্রিফলার প্রেমে মুসলিমরা আনন্দে হার্টফেল না করে! এই অঘটনের নেপথ্যে আছে কালকা যোগী সেদিনের ছোকরা পাপ্পু রাহুল। রাহুলের ভারত জোড়ো যেভাবে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে তাতে জগাই মাধাইয়ের রাতের ঘুম হারাম।

বিহারে সপাটে চড় হজম হতে না হতেই গোটা দেশে চক্কর মারতে শুরু করেছে নীতিশ, ওদিকে তেজস্বী সরকারি এজেন্সিকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছে। গোদের উপর বিষ ফোড়া কেজরি ওয়ালের কুনজর গুজরাটের দিকে। দিল্লি পাঞ্জাবের মত ২৮ বছরের গুজরাটের শাসন হাত ছাড়া হলে কি হবে ভেবে জগাই মাথার চুল ছিঁড়ছে আর টেকো মাধাই নিজের মাথায় চাটি মারছে । অপমান বলে অপমান যাদের কুকুরছানার গাড়ি চাপা পড়ার উপমা দেওয়া হয়েছিল, পোশাক দেখে যাদের চেনা যায় যাদের সেই উইপোকাদের কাছে আত্মসমর্পণ! এ যে কতবড় লজ্জার কথা সেটা বলে বোঝানো যাবেনা।

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সাথে সেলফি নিচ্ছেন উতসাহী কংগ্রেস সমর্থকরা

কংগ্রেস মুক্ত ভারত চেয়েছিল ভারত জ্বালাও পার্টি। কংগ্রেসের আশকারা পেয়েই তো দেশ জ্বালানো উইপোকাদের এত বাড় বেড়েছে। এই বাড় থামতেই ভারত জ্বালাও দল নিজেদের দলের ৮৭ মন্ত্রীর মধ্যে কোনো উইপোকাকে জায়গা দেয়নি। জায়গা দেয়নি। দলের ১০৭৯ এম এল এ র মধ্যে একজনও মুসলিম নেই। লাস্ট বাট নট লিস্ট ৩৯৪ এমপি র মধ্যে মাধায়ের একটিও দিমক মানে উই ওরফে মুসলিমদের জায়গা হয়নি। না,ভুল হলো নাকভি, শাহনাওয়াজ কে ঝেড়ে ফেলার পর ভারত জ্বালাও পার্টির সবে ধন নীলমণি হলো কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। সব অঙ্ক ঘুলিয়ে দিল যাকে পাপ্পু বলে মস্করা করা হচ্ছিল সেই রাহুল। এসি গাড়িতে বসে আমদের মত পদযাত্রা কর তা না করে রাস্তার ধুলো মাড়িয়ে কোথায় কোন বাচ্চার জুতোর ফিতে বাঁধছে তো কোথায় (উই) মুসলিম বাচ্চাকে কাছে টেনে নিচ্ছে।

গদি মিডিয়া কন্ট্রোলে আছে তাই মিডিয়াতে কভারেজ না পেলেও সোশ্যাল মিডিয়া দেশের কোনায় কোনায় প্রচার করছে। এত প্রচার প্রসার ক্ষমতা, গদি মিডিয়া সব জলে গেলো এবার হাতের মুঠো থেকে পাকাল মাছের মত ক্ষমতা ফসকালে মুস্কিল। কাজেই রিট্রিট মানে পেছন ফিরে তাকানো।এই জন্য মোহন বাঁশি ভগবত মুসলিম দের সঙ্গে আলোচনা শুরু করেছে, সন্ত্রাসের আতুর ঘর মাদ্রাসায় ছাত্রদের দেশপ্রেমের পাঠ পড়িয়েছে। সও চুহা মারকে বিল্লি হজ পে চলি র কথা মনে পড়ে গেলো। ব্রিটিশের পা চাটা লোকে দেশপ্রেমের পাঠ

পড়াচ্ছে এর থেকে আশ্চর্যের আর কি আছে! ধন্যবাদ পাপ্পু রাহুল তুমি পাস করে গেছো। তোমার পদযাত্রার গুতোই পড়েছে জোকের মুখে নুন। তাই ভারত জ্বালাও ক্ষমতা হারানোর ভয়ে কৌশল বদল করে এতোদিন যাদের পদে পদে অপমান করছিল সেই অবহেলিত মুসলিমদের কাছে যাচ্ছে। একে বলে ঠেলার নাম বাবাজি। পরোক্ষে এর জন্য দায়ী পাপ্পু রাহুল। রাহুলের ভারত জোড়োর গুতোয় এই অসম্ভব সম্ভব হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories