Monday, March 9, 2026
23.4 C
Kolkata

সন্তান জন্মালেই কর্মীদের বোনাস, অভিনব ঘোষণা চিনা কোম্পানির

এনভিটিভি, ওয়েব ডেস্ক: সন্তান জন্মালেই ৩২ হাজার কর্মীকে ১৩ কোটি ৮০ লাখ ডলার বোনাস দেবে চিনের অন্যতম অনলাইন ট্র্যাভেল এজেন্সি সংস্থা ট্রিপ ডট কম। জানা গিয়েছে, অন্তত তিন বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করা কর্মীরা প্রতিবছর প্রতিটি নবজাতকের জন্য ১ হাজার ৩৭৬ মার্কিন ডলার করে বোনাস পাবেন। সন্তানদের পাঁচ বছর বয়স পর্যন্ত এই বোনাস পাবেন কর্মীরা। শনিবার থেকেই এই নীতি কার্যকর হবে। রাষ্ট্রসংঘের তথ্য বলছে, চিন বর্তমানে জনসংখ্যা সঙ্কটের মুখোমুখি। এক ধাপ পিছিয়ে জনসংখ্যার নিরিখে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ট্রিপ ডট কমের চেয়ারম্যান জেমস লিয়াং জানান, আমি চাই সরকার তরুণদের একাধিক সন্তান নেওয়ার ইচ্ছা পূরণ করতে সহায়তা করুক। ২০১৬ সালে চিনে দুই সন্তান নীতি চালু হয়েছে। তবুও জনসংখ্যার নিরিখে পিছিয়ে পড়েছএ দেশটি। বেজিং ডাবেইনং টেকনোলজি গত বছর জানিয়েছিল, কোনো কর্মীর তৃতীয় সন্তানের জন্ম হলে ১২ হাজার ৩৯১ মার্কিন ডলার নগদ বোনাস দেওয়া হবে। কিয়াওইন সিটি ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা গত মাসে তৃতীয় সন্তানের জন্ম দেওয়া কর্মীদের ১৩ হাজার ৭৫৯ মার্কিন ডলার বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু সন্তান জন্মই নয় বিয়ের হার কমে যাওয়ার ঘটনাও চিন্তা বাড়াচ্ছে চিন সরকারের।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories