Thursday, October 22, 2026
32 C
Kolkata

ভাঙ্গর নিয়ে বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভাঙ্গর নিয়ে বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”নওশাদ সাহেবকে বলুন ভাঙড়ের দরজা খুলতে, আমি নিশ্চয়ই যাব। তবে তার আগে ওঁকে বলতে হবে – নো ভোট টু মমতা।”

শনিবার হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে তিনি যান আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে। অভিযোগ, দুই জেলাতেই জয়ী বিজেপি প্রার্থীদের উপর হামলা চলছে। তিনি বলেন, “সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার। আহত বিজেপি কর্মীদের সরকারি হাসপাতালে জায়গা হয়নি। তাঁদের জন্য রবিবার একটি বিশেষ মেডিক্যাল টিম পাঠিয়ে চিকিৎসা করানো হবে।”

তিনি আরো বলেন, “ভাঙড়ে যাওয়ার মতো পরিস্থিতি হলে যাব নিশ্চয়ই। তার আগে তো নওশাদ সাহেবদের দরজা খুলতে হবে। তাঁরা তো নিজেদের সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। ওসব ছেড়ে ওঁদের বলতে হবে – নো ভোট টু মমতা। আমরা সেটাই করতে এসেছি। হিন্দু-মুসলমান করতে আসিনি।”

Hot this week

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Topics

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

Related Articles

Popular Categories