এনবিটিভি, ওয়েব ডেস্ক: ডালহৌসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। সুহেল আহমেদের হ্যাটট্রিকের সৌজন্যেই এদিন পরপর তিন ম্যাচে জয়ের স্বাদ পেল সবুজ-মেরুন ব্রিগেড।
জোড়া গোল করে প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন সুহেল। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। পরের দুটি গোল করেন ফরদিন আলি মোল্লা। ডালহাউসির হয়ে দু’টি গোল করেন শিব হরি ও আভাস।


