Friday, July 24, 2026
26.5 C
Kolkata

“রাষ্ট্রপতি শাসন তো রাজ্যপালকে রেকমেন্ড করতে হবে, ক্যাবিনেটকে ঠিক করতে হবে”: শুভেন্দু অধিকারী

এনবিটিভি, ওয়েব ডেস্ক: হাওড়ার পাঁচলার বিকিহাকোলা গ্রাম পঞ্চায়েতের কোলে পাড়া এলাকায় ঘরছাড়াদের এবং রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, “আমরা ভোটে জিতে ক্ষমতা দখল করতে চাই। পিছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে তা চাই না। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা বেহাল।”

তিনি আরো জানান, “রাষ্ট্রপতি শাসন তো রাজ্যপালকে রেকমেন্ড করতে হবে, ক্যাবিনেটকে ঠিক করতে হবে। যে দল দেশ চালাচ্ছে সেই দলের আমি বিধায়ক। এভাবে আমার পক্ষে এভাবে বলা উচিত নয়। আমি বারেবারে দাবি করেছি আইনশৃঙ্খলা রক্ষা করতে রাজ্যের পুলিশমন্ত্রী, রাজ্যের পুলিশ ব্যর্থ। বারবার হাই কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে।”

এছাড়াও তিনি বলেন, “৩৫৫ লাগু করার মালিক আমি নয়। আমি দাবি করতে পারি। পরিস্থিতিটা বলতে পারি । ৩৫৫ লাগু হতে পারে তিনটি পদ্ধতিতে। একটা কোর্টের অর্ডারে, একটা রাজ্যপালের সুপারিশে আর একটা রাজ্য মন্ত্রিসভার সুপারিশে। মণিপুরে মন্ত্রিসভার সুপারিশে সেটা হয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সেটা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন লাগাতে চান। বিরোধীদের শেষ করতে চান। মহামান্য রাজ্যপাল মহোদয় দেখেছেন ঘুরেছেন। তাঁর সাড়ে সাত হাজার অভিযোগের একটিরও সুরাহা তিনি করতে পারেননি। তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে সুপারিশ করা উচিত। তিনি কী করবেন সেটা মহামান্য রাজ্যপালের বিষয়।”

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories