Friday, July 24, 2026
30.4 C
Kolkata

বাংলা রাম নবমী হিংসা: ৬টি এফআইআরএর বিষয়বস্তু ও পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন সুপ্রিম কোর্টে

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুর ও হুগলি জেলার রিষড়ায় রামনবমীর হিংসায় এনআইএ তদন্তের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের আর্জি ফের শুক্রবার, ২১ জুলাই শুনবে সুপ্রিম কোর্ট। এদিন ৬টি এফআইআরএর বিষয়বস্তু ও পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন।

এদিন বেঞ্চ জানতে চায়, ৬টি এফআইআরের বিষয়বস্তু কি এক? বিচারপতিদের বক্তব্য, ‘‘আমাদের মূল অভিযোগ খতিয়ে দেখতে হবে।’’ শুক্রবার সকালের মধ্যে ৬টি এফআইআরের বিষয়বস্তু খতিয়ে দেখে রিপোর্ট দেবে এনআইএ। এ দিন রামনবমীর হিংসার সময়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দুর আইনজীবীরা। রাজ্য আবেদনে জানায়, বিস্ফোরক ব্যবহারের কোনও প্রমাণ পুলিশ পায়নি।

উল্লেখ্য, ১৯ মে এনআইএ তদন্তের নির্দেশ স্থগিত রাখতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। ১৯ মে-র শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও গোপাল শঙ্করনারায়ণ জানান, রামনবমীতে হিংসার ঘটনায় ৬টি এফআইআর রয়েছে। সেগুলির মধ্যে কেবল চন্দননগরে হিংসার এফআইআর নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। শঙ্করনারায়ণ বলেন, ‘‘বাকি পাঁচটি এফআইআরের তদন্ত রাজ্য পুলিশকে করতে দেওয়ার আর্জি জানাতে আমাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।’’

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories