Friday, July 24, 2026
27.5 C
Kolkata

চিন্নাদা পল্লী মসজিদ ভাঙার হুমকি, কর্ণাটকে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

ভাটকলের একটি মসজিদ বাবরি মসজিদের মতোই ভেঙে ফেলা হবে এ মন্তব্য করায় বিজেপির লোকসভা সাংসদ অনন্তকুমার হেগডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
এফআইআরে আইপিসি ধারা ১৫৩ এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) ও ৫০৫ এর অধীনে অভিযোগটি আনা হয়।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “ভাটকলের চিন্নাদা পল্লী মসজিদ ভেঙে ফেলা হবে। অনেকটা বাবরি মসজিদের মতো। মিডিয়া বিষয়টিকে বিপদ হিসেবে তুলে ধরেছে কিনা তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা কাজ চালিয়ে যাব। হিন্দু সম্প্রদায় এই সিদ্ধান্ত নিয়েছে, অনন্তকুমার হেগড়ে নয়। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ, যদি আমরা ১০০০ বছরের প্রতিশোধ না নিই তাহলে হিন্দু সম্প্রদায় বলে দিতে পারে আমাদের হিন্দু রক্ত ​​নয়।”
চিন্নাদা পল্লী মসজিদ ছাড়াও তিনি উত্তর কন্নড় এবং মান্ডিয়া জুড়ে আরও কয়েকটি মসজিদের নাম উল্লেখ করে তিনি বলেন, “রাজ্যের প্রতিটি গ্রামে ছোট ছোট ধর্মীয় স্থান আছে। যতক্ষণ না সেগুলি ভেঙে ফেলা হয় ততক্ষণ হিন্দু সম্প্রদায় নির্বিকার বসে থাকবে না।”

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

২০১৯ সালে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী থাকাকালীন হেগডে প্রশ্ন করেছিলেন, কিভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একজন হিন্দু হতে পারেন। কারণ তিনি একজন মুসলিম পিতা এবং খ্রিস্টান মায়ের কাছে জন্মগ্রহণ করেন।

একই বছর “হিন্দু মেয়েকে স্পর্শ করে এমন একটি হাত থাকা উচিত নয়” মন্তব্য করে তিনি বিতর্ক তৈরি করেন।

স্বাধীনতার সংগ্রামে মহাত্মা গান্ধীর কাজকে একটি “নাটক” হিসেবে উল্লেখ করেও সমালোচনার মুখে পড়েনে এই বিজেপি নেতা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories