Thursday, October 22, 2026
29 C
Kolkata

বাবরি মসজিদ ছিল দাসত্বের প্রতীক: আরএসএস প্রধান ভাগবত

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মাধ্যমে একটি দীর্ঘ লালিত স্বপ্ন এখন পূরণ হচ্ছে এবং ধ্বংস করা বাবরি মসজিদকে ‘দাসত্বের প্রতীক মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

অযোধ্যায় দাসত্বের প্রতীকটি ভেঙে দেওয়া হয়েছিল। সেখানে অন্য কোনও মসজিদের কোনও ক্ষতি হয়নি। কর সেবকরা কোথাও দাঙ্গা করেনি রবিবার তিনদিনের সফর শেষে এক ভাষণে তিনি এ কথা বলেন।

আরএসএস প্রধান বলেন, “মন্দির তৈরি হওয়াটা আনন্দের। তবে এখনও অনেক কাজ বাকি আছে এবং মনে রাখতে হবে যে, যে সংগ্রামের কারণে এই স্বপ্ন পূরণ হচ্ছে তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

সমাজকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য আরও দ্রুত কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ভাগবত বলেন,  সমগ্র জাতি যখন একত্রে দাঁড়াবে, তখন এটি বিশ্বের সমস্ত মন্দকে দূর করতে এবং ‘বিশ্বগুরু’ হয়ে উঠতে সক্ষম হবে। বিশ্বের বেশিরভাগ সংস্কৃতি সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে গেছে তবে হিন্দু সংস্কৃতি সব ধরণের উত্থান-পতনের মুখোমুখি হওয়া সত্ত্বেও স্থিতিশীল এবং তার পরিচয় বজায় রেখেছে। এত ভাষা, দেব-দেবী, বিচিত্র ধর্ম থাকা সত্ত্বেও, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভারতের প্রতিটি মানুষ বিশ্বাস করে যে আমাদের এমনভাবে বাঁচতে হবে যাতে বিশ্ব আমাদের দেখে শেখে।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories