Friday, July 24, 2026
30.4 C
Kolkata

ফিলিস্তিনে ২৪ ঘণ্টায় অন্তত ১৩২ জন নিহত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দুই শতাধিক।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,  ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৩২ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া গাজার হাসপাতালগুলোতে অন্তত ২৫২ জন আহত ব্যক্তি এসেছেন।
মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলার ১০২তম দিন পূর্ণ হয়েছে। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২৪ হাজার ১০০। নিহত ফিলিস্তিনিদের প্রায় সাড়ে ১০ হাজারই শিশু। আহত ৬০ হাজার ৮০০ জনের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক ফেসবুক পোস্টে বলে, হামলার শিকার অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আছে। অনেকে সড়কে পড়ে আছে, অ্যাম্বুলেন্সে আছে। গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেননি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে ব্যাপক হামলা চালায়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories