Friday, October 23, 2026
28 C
Kolkata

কংগ্রেস অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেনি : কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং

ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস বাবরি মসজিদ ভেঙে দিতে চায়। তারা মন্দির তৈরি করতে চায় না কারণ মসজিদটি ভেঙে না যাওয়া পর্যন্ত বিষয়টি সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত হয় না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

মঙ্গলবার এক্স-এ একটি দীর্ঘ পোস্টে তিনি বলেন, কংগ্রেস কখনই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেনি। তবে আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছে।

কিন্তু বিজেপি, ভিএইচপি এবং আরএসএস মন্দির তৈরি না করে মসজিদ ভেঙে দিতে চেয়েছিল। কারণ মসজিদ ভাঙা না হওয়া পর্যন্ত বিষয়টি হিন্দু-মুসলিম ইস্যুতে পরিণত হয় না। ধ্বংস তাদের আচরণ ও চরিত্রে; অস্থিরতা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলাই তাদের কৌশল। সে কারণেই তাদের স্লোগান ছিল “রাম লাল্লা হাম আয়েঙ্গে, মন্দির ওয়াহি বানায়েঙ্গে।

তিনি আরও বলেন, এখন কেন সেখানে মন্দির নির্মাণ করা হচ্ছে না? সুপ্রিম কোর্ট কবে বিতর্কিত জমি ট্রাস্টকে দিল?

মন্দির নির্মাণ আন্দোলনে যে সকল স্বেচ্ছাসেবক শহীদ হয়েছেন এবং যাদের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের কি আমন্ত্রণ জানানো হয়েছে? নির্মোহী আখড়ার লোকেরা, যারা ১৭৫ বছর ধরে রাম জন্মভূমির জন্য লড়াই করেছিল, তারা কি আমন্ত্রিত? এটাই কি রাজধর্ম? এটাই কি রাম রাজ?”

 

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories