Saturday, July 25, 2026
32 C
Kolkata

লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে : অমিত শাহ

লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে। ভোটের আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে এ নিয়ে সংশয় বা সন্দেহের কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
শনিবার দিল্লিতে ইটি নাউ–গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যেই সিএএ আইন প্রণয়ন করা হয়েছে। কারো নাগরিকত্ব কাটার জন্য নয়। সিএএ কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি হলেও তারা তা করেনি। দেশভাগের পর বিদেশে সংখ্যালঘুরা যখন নিপীড়িত হচ্ছিল, কংগ্রেস তখন বলেছিল তাদের আশ্রয় দেবে, নাগরিকত্ব দেবে।
মুসলমানদের ভুল বোঝানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,  মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দাবি ভুল। নাগরিকত্ব দেওয়ার জন্যেই এই আইন করা হয়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

Related Articles

Popular Categories