Saturday, October 24, 2026
25 C
Kolkata

আসামে খ্রিস্ট্রান স্কুল থেকে ধর্মীয় চিহ্ন সরাতে হুমকি

ধর্মীয় প্রতীক অপসারণ না করলে খ্রিস্টান স্কুলগুলিকে গুরুতর পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুমকি দিয়েছে আসামের একটি হিন্দুত্ববাদী গোষ্ঠী।

এই বেনামী চিঠিতে ওই গোষ্ঠীটি জানায়,  আসামের খ্রিস্টান স্কুলগুলিকে তাদের স্কুল প্রাঙ্গণ থেকে ক্রস, চ্যাপেল এবং মূর্তিগুলির মতো ধর্মীয় প্রতীকগুলি অপসারণ করতে হবে।

এই হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে খ্রিস্টান স্কুল ও সংগঠনগুলো।

তারা বলছেন, এই ধরনের হুমকির মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা হরণ করা হচ্ছে। এই প্রতীকগুলি অপসারণের দাবিকে তারা ধর্মীয় সংখ্যালঘুদের মৌলিক অধিকারের প্রতি লঙ্ঘন হিসাবে দেখছেন।

এদিকে ঘটনাটি আমলে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়কে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে আসাম সরকার। স্থানীয় প্রশাসন অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories