Monday, June 15, 2026
37.6 C
Kolkata

নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না করার ঘোষণা তামিলনাড়ু সরকারের

রাজ্যে নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর হতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন  তামিলনাড়ু সরকার
এম কে স্টালিন সরকার বিধানসভায় গভর্নরের ভাষণ দেওয়ার জন্য তৈরি করা লেখাটিতে এই লেখাটি সংযুক্ত করায় রাজ্যপাল আরএন রবি সেটি পড়তে অস্বীকার করেন।
রীতি অনুযায়ী রাজ্যপাল প্রতিবছর বিধানসভার অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেন। এবার দিনি অসংখ্য অনুচ্ছেদে  “বাস্তব ও নৈতিক ভিত্তিতে” দ্বিমত পোষণ করে ভাষণ দিতে অস্বীকার করেন।

পরে স্পিকার এম আপ্পাভু সংসদের সামনে ভাষণটি পড়ে শোনান।

ওই ভাষণে বলা হয়, “আমরা সংখ্যালঘু এবং আমাদের শ্রীলঙ্কার তামিল ভাইদের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের অধিকার রক্ষার অঙ্গীকার করছি। এই সরকার কখনই রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের অনুমতি দেবে না।  এ বিষয়ে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই ভাষণে আরও বলা হয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শ হুমকির সম্মুখীন হলে, রাজ্য প্রশাসন সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তামিলনাড়ু সরকার ২০২১ সালের সেপ্টেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে।

সে সময় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছিলেন, নাগরিকত্বের আইনটি বৈষম্যমূলক কারণ এতে শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার কোনও বিধান নেই।

Hot this week

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Topics

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

Related Articles

Popular Categories