সুপ্রিম কোর্টে জামিনের আবেদন প্রত্যাহার উমরের
ইউএপিএ মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করলেন উমর খালিদ।
সিএএ এবং এনআরসি আন্দোলনের সময় ২০২২ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে সংঘর্ষে ৫৩ জনের মৃত্যুর ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে আটক করা হয় তাকে।
বুধবার (১৪ জানুয়ারি) বিচাপতি বেলা এম ত্রিবেদী এবং বিচাপতি পঙ্কজ মিঠালের বেঞ্চে তার আইনজীবি কপিল সিব্বল জানান, তিনি মক্কেলের জামিনের আবেদন প্রত্যাহার করতে চান।
উমর খালিদ জেএনইউয়ের একজন প্রাক্তন গবেষক। ২০২২ সালের ১৮ অক্টোবর দিল্লী হাইকোর্টে তার জামিন আবেদন খারিজ হলে তিনি সুপ্রীম কোর্টে যান।


