নরেন্দ্র মোদী সরকার “কৃষক বিরোধী”। সরকার কৃষকদের শত্রু মনে করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।
এদিকে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের এবং জগজিৎ সিং ডাল্লেওয়াল দেশজুড়ে কৃষকদের প্রতিবাদের জন্য ৬ মার্চ দিল্লিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
তারা ফসলের জন্য ন্যূনতম মূল্যের আইনি নিশ্চয়তা এবং কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন দাবিতে ১০ মার্চ দেশব্যাপী চার ঘন্টার ‘রেল রোকো’ কর্মসূচী ঘোষণা করেছে।
কৃষক আন্দোলন বিষয়ে এক্স পোস্টে খড়গে বলেন, মোদী সরকার ক্রমাগত কৃষকদের স্বার্থকে বলি দিয়েছে। কৃষকযখন বাম্পার ফসল উৎপাদন করে রপ্তানি করতে চায় তখন মোদী সরকার গম, চাল, চিনি, পেঁয়াজ, ডাল ইত্যাদি রপ্তানি নিষিদ্ধ করে দেয়। যখন কৃষকরা তাদের অধিকার দাবি করছে, মোদী সরকার তাদের সাথে শত্রুর মতো আচরণ করছে।


