Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

রাস্তা নির্মাণ নিয়ে বিবাদ, সভাপতির গাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ

গোলাম হাবিব, মালদা, এনবিটিভি:
শাসকদলের ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর। রাস্তা নির্মাণের কাজ ঘিরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি কে রাস্তায় আটকে গাড়ি ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে এলাকার জেলা পরিষদ কর্মাদক্ষ মমতাজ বেগমের স্বামী আমিনুল হকের বিরুদ্ধে। সভাপতি জুবেদা বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, শিশাতলা থেকে কুমেদপুর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আট কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুধবার ঠিকাদারকে নিয়ে তার থাকার বন্দোবস্ত করতে এলাকায় গিয়েছিলেন জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগমের স্বামী আমিনুল হক। সে সময় বিকেলে ব্লক অফিস থেকে বাড়ি ফিরছিলেন আসরাফুলের স্ত্রী জুবেদা বিবি। সেখানে রাস্তায় গাড়ি আটকে গুলি চালানো হয় বলে অভিযোগ। গাড়ি ঘুরিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন জুবেদা। সেখানে বাড়িতে ঢুকে আমিনুল হক এর দলবল নিয়ে জুবেদা ও তার সঙ্গে থাকা দিদিকে মারধর করেন। ভাঙচুর করা হয় সরকারি গাড়িটিও।

আমিনুল বলেন, সভাপতির স্বামী ওই কাজের জন্য কমিশন চেয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব নয় জানাতেই ক্ষুব্ধ হয়ে আমাদের একটি ক্লাবে আটকে মারধর করা হয়। স্থানীয়রা তা সকলেই দেখেছেন। আমি পুলিশে অভিযোগ করায় ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পনা করে নিজেরাই গাড়ি ভাঙচুর করেছে।
সভাপতির গাড়ির ড্রাইভার রাশেদ আলী জানান তিনি গাড়ি নিয়ে সভাপতি কে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন এ সময় আমিনুল বাবুর লোকজন মিলে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে সভাপতিকে মারধর করে। পেটে চাকু ঠেকিয়ে মাথায় পিস্তল দেখিয়ে হুমকি দেয়। যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আসরাফুল এর দাবি, ওই রাস্তা তার জন্য হয়েছে বলে প্রচার করায় স্থানীয়দের সঙ্গে আমিনুলের বচসা হয়।
সভাপতি জুবেদা বলেন, বাড়ি ফেরার সময় গুলির শব্দ শুনে আমরা পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়। ওদের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল। ওরা আমাকে তাড়া করে মারতে থাকে। গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করে। দলের দুই গোষ্ঠীর বিবাদকে ঘিরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব।জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর বলেন, কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories