পূর্ব উত্তর প্রদেশের মৌ-এর পাঁচবারের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের অন্যতম প্রবীণ মুসলিম রাজনীতিবিদ মুখতার আনসারিকে কারাগারে থাকাকালীন ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।
মুখতারের ছেলে উমরের অভিযোগ, তার বাবার খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে। সেই খাবার খেয়েই মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনে আদালতে যাওয়ার কথা জানান তিনি।
বৃহস্পতিবার বান্দার একটি হাসপাতালে মারা যান তিনি। তার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়া হয়।
শুনানির সময় মুখথার বারবার আদালতে অভিযোগ করে আসছিলেন তাকে কারাগারে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না।
২০০৫ সাল থেকেই এই রাজনীতিবিদ বান্দা কারাগারে বন্দী ছিলেন। গত বছর পুরোনো একটি মামলায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত।


