Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

জন্মদিনে অনলাইন থেকে কেনা কেক খেয়ে পাঞ্জাবে শিশুর মৃত্যু

পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা শহরে জন্মদিনের কেক খেয়ে ১০ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত ওই কিশোরীর নাম মানবী।

জানা যায়, তার জন্মদিন উপলক্ষে একটি চকলেট কেক অর্ডার করা হয়। পরিবারের সবার সাথেই কেকটি কাটা হয়। এর কয়েক ঘন্টা পরেই  পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। ওই কিশোরীর অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায় শিশুটি।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে কেক কেটে পরিবারের সদস্যদের সঙ্গে মানবীর জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মেয়েটির পরিবার জানায়, রবিবার সাতটায় কেকটি কাটা হয়। রাত ১০টার দিকে দুই বোন বমি করতে থাকে। প্রচণ্ড তৃষ্ণায় মুখ শুকিয়ে আসছিল মানবীর। সে বারবার পানি খাচ্ছিল। এরপর সে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয় ও ইসিজি পরীক্ষা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

‘কেক কানহা’ বেকারি থেকে অর্ডার করা কেকটিতে বিষাক্ত উপাদান ছিল বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।

এই ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিশুটির সুরতহাল করা হয়েছে। কেকের কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Topics

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

Related Articles

Popular Categories