Saturday, July 25, 2026
33 C
Kolkata

এবার কেজরিওয়ালের এক মন্ত্রীকে তলব ইডির

এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর আরেক মন্ত্রীকে তলব করল ইডি।

জানা যায়, আর্থিক তছরুপের অভিযোগে পরিবহন মন্ত্রী ও আম আদমি পার্টির প্রভাবশালী নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হাজিরার তলব পেয়েই ইডি দফতরে হাজির হয়েছেন তিনি।

আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে (পিএমএলএ) মন্ত্রীর বয়ান রেকর্ড করতে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছে। এই মামলায় প্রথমবারের মতো তাকে ডাকা হলো।

ইডির অভিযোগ, পরিবহন মন্ত্রী আবগারি নীতি তৈরির সাথে যুক্ত ছিলেন। দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন।

এর আগে দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি ঘিরে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।   ওই নীতিতে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে অবশ্য ওই নীতি বাতিল করা হয়েছিল।

এই নীতি করে আম আদমি পার্টির নেতারা ১০০ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ইডির।

এ মামলায় আগেই গ্রেফতার হয়েছেন কেজরিওয়ালের সতীর্থ সাবেক উপমুখ্যমন্ত্রী নেতা মনীশ সিসোদিয়া,  এএপির রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং ও তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতাকে। এরপর ২১ মার্চ গ্রেফতার হন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

সোমবার পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজত থাকার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Related Articles

Popular Categories