Sunday, October 25, 2026
28 C
Kolkata

বাংলায় সিএএ কার্যকর হবে, মতুয়ারা নাগরিকত্ব পাবে: অমিত শাহ

বাংলায় ভোটব্যাংক রক্ষা করতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে মমতা দিদির রাজ্য সরকার। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ারও বিরোধিতা করা হচ্ছে। কিন্তু পারবে না। বাংলায় সিএএ কার্যকর হবে। মতুয়ারা নাগরিকত্ব পাবে। মমতা দিদি আটকাতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

শুক্রবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাজদিয়ায় জনসভায় এ মন্তব্য করেন তিনি। একই দিন বর্ধমানের আসানসোলে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহ বলেন, মোদিজির হাতকে শক্তিশালী করতে বাংলা থেকে ৩০টি আসন দিতে হবে। নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে হবে।

হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, সন্দেশখালীর অপরাধীদের উল্টো ঝুলিয়ে সোজা করবে বিজেপি। সন্দেশখালীর ঘটনা রুখতে হবে বাংলার মানুষকে।

তিনি আরো বলেন, দুর্নীতির শীর্ষস্থানে এই বাংলার মমতা দিদির সরকার। এখানে কাটমানির রাজত্ব চলে। সময় এসেছে মোদিজির হাতকে শক্তিশালী করার। মোদিজিই দিতে পারবেন সোনার বাংলা।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories