Monday, June 22, 2026
31.8 C
Kolkata

মোদিকে হটিয়ে নতুন সরকার গড়বে ইন্ডিয়া জোট : মমতা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশে বসাও পাপ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার দুপুরে হুগলির সপ্তগ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের হুগলি আসন থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

ওই জনসভায় মমতা বলেন, ‘রাজভবনের রাজ্যপালের কেলেঙ্কারির নতুন একটি পেনড্রাইভ আমার হাতে এসেছে। পুরোনো ফুটেজের আসল ও এডিটেড কপিও আছে। আর কত মিথ্যে প্রচার করবেন? আপনি কবে ইস্তফা দেবেন, বলেন? আমি আর রাজভবনে যাব না। রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তির কথা শুনেছি। রাজ্যপালের পাশে বসাও পাপ।’

উল্লেখ্য সম্প্রতি সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক নারী কর্মী। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

ওই জনসভায় মমতা বলেন, ‘এবার আর রক্ষা পাবেন না। হারতে হবে আপনার দল বিজেপিকে। মিথ্যে প্রচার করে রক্ষা পাবেন না। জিততে পারবেন না। এবার ক্ষমতায় আসবে বিজেপিবিরোধীদের গড়া ইন্ডিয়া জোট। মোদিকে হটিয়ে নতুন সরকার গড়বে ইন্ডিয়া জোট।’

মমতা আরও বলেন, ‘তৃতীয় দফার ভোটের পর চোখের জল বেরিয়ে এসেছে। দুই দফায় কিছুই করতে পারেননি। এবার থেকে দেখতে থাকুন মোদিজির পতন। নারীদের নিয়ে মিথ্যে প্রচারের এবার জবাব দেবে নারী সমাজ। বাংলায় এবার বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। মানুষ আপনাদের বুঝে নিয়েছে।’

Hot this week

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Topics

Related Articles

Popular Categories