Monday, June 22, 2026
36.3 C
Kolkata

মণিপুরে চার পুলিশকে অপহরণের ঘটনায় মেইতেই সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার

মেইতেই চরমপন্থী গোষ্ঠীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মণিপুর রাজ্য পুলিশ।

এর আগে শনিবার চার পুলিশ সদস্যকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে আরামবাই টেঙ্গোল নামের মেইতেই চরমপন্থী গোষ্ঠীর সংগঠনের বিরুদ্ধে।

সোমবার মণিপুর পুলিশ জানিয়েছে, ইম্ফল পূর্ব জেলার বাসিন্দা তাইবাঙ্গানবা সানোজাম (২৫) এবং চুরাচাঁদপুর জেলার মইরাংথেম বোবো (৪০) এই দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা তারা অপহরণ ও হামলার সঙ্গে জড়িত ছিলেন। ইতিমধ্যেই  ওই পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে।

জানা যায়,  ইম্ফল থেকে কাংপোকপি থানায় ফেরার সময় তাঁদের অপহরণ করা হয়েছিল। ইম্ফল পূর্বের কোইরেঙ্গেই জাতীয় সড়ক-২ বরাবর ওই দিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। চোখ বেঁধে অস্ত্রধারীরা পুলিশ সদস্যদের জঙ্গলের দিকে নিয়ে মারধর করেন।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন ভীরেন সিং বলেছেন, অপহারকারীদের বিরুদ্ধে আইনমতে ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

রাজস্থানে বোরখা পরায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হল নিট পরীক্ষার্থী কুলসুম বানুকে!

রাজস্থানের আজমের জেলায় নিট-ইউজি পুনঃপরীক্ষার দিনে এক পরীক্ষার্থীকে ঘিরে...

Topics

রাম মন্দিরে প্রণামীর অর্থ তছরুপ তদন্তে নতুন মোড়, মিলছে না গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ!

অযোধ্যার রাম মন্দিরে প্রণামীর অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে...

শিক্ষাবিদ সোহরাওয়ার্দির নাম মুছে কলকাতার রাস্তার নয়া নামকরণ! ইতিহাস বিকৃতির অভিযোগ সেলিমের

কলকাতার পার্ক সার্কাস এলাকার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে...

Related Articles

Popular Categories