Tuesday, October 27, 2026
32 C
Kolkata

বিজেপি ১৯৫-২০০ আসন পাবে: মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, এবার ভোটে  ১৯৫ থেকে ২০০টি আসন পেতে পারে বিজেপি। আর ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫টি আসন।

মঙ্গলবার  কল্যাণী পৌরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডে জনসভায় তিনি একথা বলেন।

মমতা বলেন, আগে এরকম নির্বাচন আমি দেখিনি। আমি নির্বাচন কমিশনকে সম্মান করি। কিন্তু কয়েক জন বিজেপির হাতের পুতুল হয়ে গেছেন। দু-তিন মাস ধরে নির্বাচন হচ্ছে। সব সরকারি কাজ বন্ধ। শুধু মোদীকে সমর্থন জোগাতে এমন করছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন এলেই সিএএ-র কথা মনে পড়ে। কারণ মুতুয়া ভোটগুলো চাই। নির্বাচন এলেই এনআরসি-র কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে। সাম্প্রদায়, সাম্প্রদায় ভাগ করাতে হবে। নির্বাচন এলেই ইউনিফরম সিভিল কোড করতে হবে। ইউনিফরম সিভিল কোড হলে এসি,এসটি, সংখ্যালঘু, ট্রাইবেল, হিন্দু সম্প্রদায়ের সব তুলে দেবে। আসামে এনআরসি হয়ে ছিল ১৯ লাখ মানুষ বাদ হয়ে গিয়েছিল। এখনো অনেকেই জেলে আছে। সুতরাং মোদী গ্যারান্টি ফোর টুয়েন্টি।

তিনি আরো বলেন, রায়গঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একজনকে গুলি করেছে। বিএসএফ গুলি করে বলবে ওদের হাতে বোমা ছিল, নয়তো বেআইনি কিছু ছিল। রানাঘাটের দত্তফুলিয়ায় আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের কিছু ব্যাটারিচালিত গাড়ির মধ্যে বিজেপির পতাকা লাগিয়ে বিএসএফের লোকদের নিয়ে যাচ্ছিল। আমি বলি, এরা আপনাদের জন্য কিছু করবে না।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories