Tuesday, October 27, 2026
34 C
Kolkata

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না ভারত: এস জয়শঙ্কর

ইরানের চাবাহার সমুদ্রবন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে ২০১৬ সালের একটি চুক্তি আরও ১০ বছরের জন্য নবায়ন করেছে ভারত। এর পরেই ভারতকে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত এই হুমকি তোয়াক্কা করে না।

বুধবার (১৫ মে) পশ্চিমবঙ্গের নিজের বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ  করতে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমি দেখেছি কিছু মন্তব্য করা হয়েছে। চুক্তি নিয়ে কারও সংকুচিত দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। এই প্রকল্পে সবাই লাভবান হবে।মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরাও প্রথম চুক্তির সময় এ বন্দরের প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে। আমরা এটিতে কাজ চালিয়ে যাব।

এর আগে সোমবার (১৩ মে) ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

চাবাহার বন্দরটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে ২০১৬ সালে তেহরানের সঙ্গে চুক্তি করে ভারত। এরপর সোমবার দীর্ঘমেয়াদি ওই চুক্তি হয়।

Hot this week

ঘাটালে সরকারি জমি দখলমুক্ত করতে ৩৫০ দোকানে চলেছিল বুলডোজার, সেই জমিতেই গড়ে উঠল RSS-এর দপ্তর!

সরকারি জমি দখলমুক্ত করার যুক্তিতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা...

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories