Tuesday, October 27, 2026
34 C
Kolkata

কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন দেব: মমতা

বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ সরকার গঠন করলে বাইরে থেকে সব ধরনের সহায়তা করব বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বুধবার হুগলির চুঁচুড়ায় নিজের দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তিনি এ কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানকার সিপিএম-কংগ্রেসকে আমাদের সঙ্গে ধরবেন না। ওরা আমাদের সঙ্গে নেই। ওরা বিজেপির সঙ্গে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা–বোনেদের কোনো দিন অসুবিধা না হয়।’

উল্লেখ্য, সাত দফায় এবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৫৪৩টি আসনের মধ্যে চার দফায় ৩৮০টি আসনে ভোট হয়ে গেছে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। এতে পশ্চিমবঙ্গে বনগাঁও, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ—এই সাত আসনে ভোট হবে।

শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। ফল বেরোবে ৪ জুন।

Hot this week

ঘাটালে সরকারি জমি দখলমুক্ত করতে ৩৫০ দোকানে চলেছিল বুলডোজার, সেই জমিতেই গড়ে উঠল RSS-এর দপ্তর!

সরকারি জমি দখলমুক্ত করার যুক্তিতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories