Tuesday, October 27, 2026
27 C
Kolkata

বেঙ্গালুরুতে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে প্রজ্বল রেভান্না গ্রেফতার

ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে কর্ণাটকের জনতা দলের এমপি প্রজ্বল রেভান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। দলটি  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির গুরুত্বপূর্ণ মিত্র।

গত এপ্রিলে ৩৩ বছর বয়সী প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তিনি জার্মানিতে চলে যান।বৃহস্পতিবার গভীর রাতে বেঙ্গালুরুতে ফিরলে তাকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। প্রজ্বলের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী মোট তিনটি মামলা করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য,  লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সে সময় প্রজ্বলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিশেষ দল গঠন করেছিল রাজ্য সরকার।

প্রজ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি এবং কর্ণাটকের সাবেক এক মুখ্যমন্ত্রীর ভাগ্নে।

বেঙ্গালুরু আসার আগে পরিবার, রাজ্যের মানুষ এবং দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেছিলেন প্রজ্বল। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে আমি আদালতের মাধ্যমে এসব মিথ্যা মামলা থেকে বেরিয়ে আসবো।’’

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories