ভোটাররা বিজেপিকে শাস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
বিজেপির এককভাবে সংখ্যারিষ্ঠতা না পাওয়ার কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘‘আমার দেশের জনগণের উপর আস্থা ছিল তারা সঠিক জবাব দেবেন।’’
ভোটের ফল মোদি ও অমিত শাহর প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। রাহুল বলেন, ‘‘এই ফল হচ্ছে দেশের জনগণের সর্বসম্মত ঘোষণা যে আমরা নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ক্ষমতায় দেখতে চাই না।’’
সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়গে বলেছেন, বিজেপি এক ব্যক্তি ও এক নামকে সামনে রেখে জনগণের কাছে ভোট চেয়েছে। এই ফল তাই তাদের জন্য নৈতিক পরাজয়।


