ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনে আশানুরুপ ফল করতে পারেনি বিজেপি। টানা তৃতীয়বারের মত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে চললেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে মোদির বিজেপি।
ভোট শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠে আসে‘ধ্রুব রাঠি’র নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ‘বিজেপি সাম্রাজ্যের ভীত নাড়িয়ে দিয়েছেন’ এই ওয়ান-ম্যান আর্মি। ভোটের ফলাফল প্রকাশের পড়েই ধ্রব রাঠি সামাজিক মাধ্যমে লিখেছেন ‘নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অব অ্য কমন ম্যান।’
উল্লেখ্য, এই ধ্রুব রাঠি কোনো রাজনীতিবিদ কিংবা সাংবাদিক নন। তিনি একজন ইউটিউবার। গত কয়েক মাসে সরকারি দল বিজেপির বিরুদ্ধে সমালোচনা করে ভিডিও তৈরি করে আসছেন। তার ভিডিও নিয়ে সংবাদ প্রচার করেছে আলজাজিরা, ফ্রান্স ২৪, দ্য ইকনোমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকনোমিক টাইমসের মতো পত্রিকাগুলি।
ইউটিউবে তার ২১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যা বিজেপির ইউটিউব চ্যানেলের প্রায় ৪ গুণ। নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ২৩ মিলিয়ন ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার রয়েছে ৬ মিলিয়ন।


