Sunday, October 25, 2026
31 C
Kolkata

ছয় দশক পর ‘নতুন ইতিহাস’ তৈরি হচ্ছে: মোদি

ছয় দশক পর ‘নতুন ইতিহাস’ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, এটা বিজেপির সংকল্প বিকশিত ভারতের বিজয়।  দলের স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’–এর বিজয়। একই সঙ্গে সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ওপর আবারও বিশ্বাস রেখেছে।

মোদি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করছে। তিনি বলেন, ছয় দশক পর ‘নতুন ইতিহাস’ তৈরি হয়েছে।

বক্তব্যে বিশেষভাবে ওডিশা রাজ্যে ভালো ফলের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি। সেখানে এই প্রথম তারা সরকার গঠন করবে। ওই রাজ্যে লোকসভা ভোটেও ভালো করেছে বিজেপি।

মোদি বলেন, ‘আজকের এই পবিত্র দিনে, এটা নিশ্চিত যে এনডিএ তৃতীয়বারের মতো সরকার গঠন করছে। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ, তাঁরা বিজেপি, এনডিএর ওপর পুনরায় পূর্ণ বিশ্বাস রেখেছেন। এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়, এটা ভারতের সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাসের বিজয়, এটা বিকশিত ভারতের সংকল্পের বিজয়। এটি “সবকা সাথ, সবকা বিকাশ”–এর বিজয়।’

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories