জয়-পরাজয় রাজনীতির অংশ এবং এখানে সংখ্যার খেলা চলতেই থাকে। আমরা গত ১০ বছরে খুবই ভালো করেছি এবং ভবিষ্যতেও করবো বলেছেন নরেন্দ্র মোদি।
মোদির সরকারি বাসভবনে মন্ত্রিসভার শেষ বৈঠকের পর তিনি একথা বলেন। টানা তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি।
গত তিনটি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফলাফল করলেও এ ব্যাপারে কোন মন্তব্য করেনি বিজেপি। ভোটের ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন, আর বিজেপি একা পেয়েছে ২৪০ আসন।
মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘শাসক সংস্থা আপনারা সর্বত্র জনগণের প্রত্যাশা পূরণ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আপনারা সবাই খুব ভাল কাজ ও কঠোর পরিশ্রম করেছেন।
বৈঠকের পরই রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে নিজের ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।


