দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে বুধবার আদালত তার আবেদন নাকচ করে দেন। এর আগে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চিকিৎসার জন্য সাত দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন জানিয়েছেন, আগামী ১৯ জুন পর্যন্ত তাকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছেন আদালত। কেজরিওয়ালের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পৃথক নির্দেশও দিয়েছেন আদালত
বিবেক জৈন বিচারপতি কাবেরী বাবেজাকে জানান, মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতিতে বিশেষ কিছু উদ্বেগের কারণ রয়েছে। তার উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ভোটের প্রচারের জন্য আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট।


