এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা যদি সরকার গঠন করার চেষ্টা করে, সে সরকার টিকবে না বলে মন্তব্য করেছেন শিবসেনা (উদ্ভব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত
কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের বৈঠকের আগে সঞ্জয় রাউত এসব কথা বলেন।
সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপি কি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে? তাদের আসনসংখ্যা গিয়ে ঠেকেছে ২৩৭ থেকে ২৪০–এ। আমি বিশ্বাস করি, মোদিজি ও তাঁর দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতাই নেই। কিন্ত এরপরও বিজেপি মোদির সরকার, মোদির সরকার বলে বেড়াচ্ছে। বিজেপি দেশকে একটা নাজুক সরকার দিতে চায়। বিজেপি যদি সরকার গঠন করার চেষ্টা করে, তাহলে সেই সরকার টিকবে না।’
উল্লেখ্য বিজেপি এবার ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনে দরকার ২৭২টি আসন। বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য বিজেপির ভরসা ক্ষমতাসীন জোট এনডিএর প্রধান দুই শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি–ইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি।


