Sunday, October 25, 2026
31 C
Kolkata

তামিলনাড়ুতে দাঙ্গার উস্কানি হিন্দুত্ববাদী নেতার, গ্রেফতার ১

তামিলনাড়ুতে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে  কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের একজন নেতাকে।

মঙ্গলবার ডানপন্থী সংগঠন ইন্দু মাক্কাল কাচি (আইএমকে) এর জ্যেষ্ঠ নেতা উদাইয়ারকে গ্রেফতার করা হয়। তাকে একটি অডিওতে বলতে শোনা যায়, যতক্ষণ দাঙ্গার আয়োজন করা হবে না ততক্ষণ তামিলনাড়ুতে বিজেপি পা রাখতে পারবে না।

বিজেপির তিরুনেলভেলি জেলা সভাপতির সাথে ফোনালাপটি ভাইরাল হওয়ার দুদিন পরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে ১৫৩ (দাঙ্গা উসকে দেওয়া), ১৫৩এ (ধর্ম, জাতি, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে অপমান করা), ৫০৪ (জনসাধারণের শান্তি ভঙ্গ করে এমন কর্মকাণ্ডের জন্য ইচ্ছাকৃতভাবে একজন ব্যক্তিকে অপমান করা) এবং ৫০৫ সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

উদাইয়ারকে একটি আদালতে পেশ করা হলে তাকে ২৫ জুন পর্যন্ত হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories