Friday, June 19, 2026
30.6 C
Kolkata

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার অনুমতি

পুরোনো একটি এফআইআরকে কেন্দ্র করে ইউএপিএ বা সন্ত্রাসদমন আইনে লেখিকা ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

১৩ বছর আগে কাশ্মীর ইস্যুতে ‘উসকানিমূলক’ দেওয়ার অভিযোগ রয়েছে লেখিকার বিরুদ্ধে। এই অভিযোগে দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সে সময় তিনটা ধারাতেই মামলা শুরুর অনুমতি আগেই দিয়েছিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা। এবার ইউএপিএ ধারাতেও অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিলেন।

উল্লেখ্য, কাশ্মীরের সংগঠক সুশীল পণ্ডিতের করা অভিযোগের ভিত্তিতে  ২০১০ সালের ২৮ অক্টোবর তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় হয়। ওই এফআইআর  এর ভিত্তিতে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে  বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৪৫ (‌১)‌ ধারার অধীনে বিচারের অনুমোদন দিয়েছেন ভিকে সাক্সেনা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ‘আজাদি দ্য ওনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন অরুন্ধতী রায় ।

Hot this week

দলিতদেরও RSS কে প্রশ্ন করার অধিকার আছে’, বিজেপি সাংসদকে কড়া জবাব প্রিয়াঙ্ক খাড়গের

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এবং বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির...

সরকারী কর্মীদের যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়! আদালতের চাপে সুরবদল রাজ্যের

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া...

‘যুদ্ধের সময় ভুল হতেই পারে’, ইরানের এক স্কুলে ১৭৫ জন ছাত্রীর মৃত্যু নিয়ে সাফাই ট্রাম্পের

ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন...

Topics

শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব, উত্তরবঙ্গও এখন হাতছাড়া জোড়াফুলের

বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার নিজেদের শেষ...

ব্যারেল প্রতি তেলের দাম ৮০ ডলারের নিচে! তাও জ্বালানির মূল্য কেন আকাশছোঁয়া?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে অনেকটাই নেমেছে।...

পুনঃপরীক্ষার মাত্র দুই দিন বাকি, তার আগেই আবারও আত্মঘাতী দুই NEET পরীক্ষার্থী

সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এর প্রশ্নপত্র ফাঁসের খেসারত দিতে...

Related Articles

Popular Categories