Saturday, July 25, 2026
32 C
Kolkata

হরিয়ানায় কারখানায় বিস্ফোরণ , নিহত ৪

হরিয়ানার গুরুগ্রামের দৌলতাবাদ শিল্প এলাকায় গোলা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে।

শনিবার (২২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে,  ওই কারখানায় বিশাল বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ভোররাতের আকাশে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে।

পরপর কয়েকটা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল কয়েক কিলোমিটারজুড়ে লোহার শিট ছড়িয়ে পড়েছে। আগুনে আশপাশের কারখানাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তা রমেশ কুমার বলেন,আমরা কাছাকাছি ফায়ার স্টেশন থেকে আসার সময়ও বিস্ফোরণ ঘটছিল। ফায়ার সার্ভিসের প্রায় ২৪ টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুনে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের সময় কারখানায় ১৫ জনের মতো লোক ছিল। এর মধ্যে কৌশিক, অরুণ, প্রশান্ত ও রাম অবোধ নামে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories