Tuesday, March 10, 2026
26.9 C
Kolkata

কংগ্রেস গণতন্ত্রকে ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছে : মোদী

কংগ্রেস গণতন্ত্রকে ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইন্দিরা সরকারের জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে বলেন, ‘দেশের সংবিধানকে পদদলিত করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। গণতন্ত্রকে ধ্বংস করে ভালোবাসা দেখানোর কোনও অধিকার নেই ওদের।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘জরুরি অবস্থার কালো অতীত আমাদের স্মরণ করায় কীভাবে কংগ্রেস দল দেশের মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল। যে সংবিধানকে দেশবাসী সম্মান করে তাকে পদদলিত করা হয়েছিল।’

তিনি আরও লেখেন, ‘শুধুমাত্র ক্ষমতা আকড়ে থাকার জন্য তৎকালীন কংগ্রেস সরকার গণতন্ত্রকে কার্যত মুছে দিয়ে গোটা দেশকে এক কারাগারে পরিণত করেছিল। কংগ্রেসের সঙ্গে একমত না হওয়া প্রতিটি ব্যক্তিকে ভয়ংকর রকম নির্যাতন ও হয়রানি চালায় তৎকালীন সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এক সময় জরুরি অবস্থা জারি করেছিল তাঁদের কোনও অধিকার নেই সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর। এরা সেই ব্যক্তি যারা অসংখ্যবার ৩৫৬ ধারা জারি করেছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিতে বিল পাশ করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং মানুষের অধিকারের প্রতিটি জায়গাকে এরা নষ্ট করেছে।’ প্রধানমন্ত্রী আরও লেখেন, জরুরি অবস্থা জারি করা কংগ্রেস দলের মধ্যে অতীতের সেই মানসিকতা আজও জীবন্ত। বর্তমানে এরা মুখোশ পরে থাকলেও জনগণ এঁদের বিদ্বেষ দেখেছে এবং সেই কারণে মানুষ এঁদের বার বার প্রত্যাখ্যান করেছে।

Hot this week

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Topics

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Related Articles

Popular Categories