Friday, March 6, 2026
24.4 C
Kolkata

আর্থিক তছরুপে গ্রেপ্তার, বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন ২ প্রধান সহ জেনারেল সেক্রেটারি 

আবারো আর্থিক তছরুপে নাম জড়ালো তৃণমূল নেতার। মুর্শিদাবাদের, সুতি এলাকার ১ নম্বর ওয়ার্ডের, বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমনি মন্ডল এবং আব্দুল শেখের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অভিযোগ উঠেছে, সুমনি মন্ডল এবং আব্দুল শেখ, গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন এবং তার পরবর্তী কিছু সময়কাল ধরে বিপুল অংকের আর্থিক তছরুপে জড়িত হয়। গতকাল অর্থাৎ সোমবার সকালে পুলিশি কড়া  নজরদারিতে তাদেরকে আদালতে পেশ করা হয়। দুই প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কয়েক কোটি টাকার আর্থিক কারচুপির অভিযোগ সামনে এসেছে। দুই প্রধানকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে সরগোল সৃষ্টি হয়েছে। এর আগে যদিও আর্থিক তছরুপের মামলায়, বহুতালী গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি, অশোক কুমার ঘোষ কে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও অভিযুক্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আজ আমার এই পরিস্থিতি।” পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে আনুমানিক 2 কোটি টাকা আর্থিক তছরূপ সংগঠিত হয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories