Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ফের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গুণ্ডামির অভিযোগ

ফের সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। মালদহের আইহো উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির পদে বসে রীতিমতো দাদাগিরি চালানোর অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মণের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে সঞ্জয় বর্মণ গা-জোয়ারি করে আসছেন। নিজের সমস্ত সিদ্ধান্ত বিদ্যালয়ের ওপর চাপিয়ে দিতে চাইছেন। স্কুলের কাজকর্ম এতে বিঘ্নিত হচ্ছে। এমনকি উনি লাগাতার গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন।

অভিভাবকদের অভিযোগ, এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের পঠনপাঠন। বাচ্চারা স্কুলে আসতে ভয় পাচ্ছে, ফলে থেমে রয়েছে পড়াশোনা।

এবার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে একটি স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদে থাকতে পারেন? সম্প্রতি, আর জি কর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা রাজ্য। যেখানে খুন ও ধর্ষণের ঘটনায় আদালত মূল দোষী সাবস্ত্য করেছে একজন সিভিক ভলেন্টিয়ারকে। 

যেহেতু সঞ্জয় বর্মণের বিরুদ্ধেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আসছে, তাতে আইহো উচ্চ বিদ্যালয়তেও আর জি করের মতো ঘটনা ঘটে গেলে তার দায়িত্ব কে নেবে- সরকারের কাছে প্রশ্ন বিরোধীদের। 

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories