Tuesday, October 20, 2026
28 C
Kolkata

বলপূর্বক স্তনে হাত দেওয়া ও পাজামার ফিতে খুলে ফেলা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না ! রায় এলাহাবাদ হাই কোর্টের

স্তন খামচে ধরা ও পাজামার ফিতে খুলে ফেলা ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টা নয়, বরং শারীরিক নিগ্রহ—এমনই রায় দিয়েছেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রা। এই রায়ের বিরোধিতা করে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, “এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, যা সমাজে ভুল বার্তা দেবে।”

২০২১ সালে উত্তরপ্রদেশের কাশগঞ্জে ১১ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। ২০২৩ সালের জুন মাসে, কাশগঞ্জের পকসো আদালত, একটি মেয়ের মায়ের দায়ের করা আবেদনের ভিত্তিতে, দুই যুবককে ধর্ষণ এবং ধর্ষণের প্রচেষ্টার অভিযোগে বিচারকের সামনে হাজির হওয়ার জন্য সমন জারি করে। 

মেয়েটির মা তার আবেদনে উল্লেখ করেন যে, ২০২১ সালের ১০ নভেম্বরে যখন তিনি তার মেয়েকে নিয়ে গ্রামে ফিরছিলেন, তখন গ্রামের দুই যুবক তাকে প্রস্তাব দেয় যে তারা মোটরসাইকেলে তার মেয়েকে বাড়ি পৌঁছে দেবে। যেহেতু ওই দুই যুবক তার গ্রামেরই পরিচিত ছিলেন, তাই তিনি রাজি হয়ে যান। তবে পথে এক যুবক তার মেয়ের স্তন চেপে ধরে এবং অপর যুবক তার পায়জামার ফিতা ছিঁড়ে দেয় ও তাকে কালভার্টের নিচে টেনে নিয়ে যায়।

তখন সেখানে থাকা দুই ব্যক্তি মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর অভিযুক্ত দুই যুবক তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং পালিয়ে যায় বলে মেয়েটির মা অভিযোগ করেন।

কাশগঞ্জের নিম্ন আদালত ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা করে। তবে এলাহাবাদ হাই কোর্ট সেই মামলা খারিজ করে বিচারপতি মিশ্রার বেঞ্চ অপরাধমূলক বলপ্রয়োগের জন্য ৩৫৪-বি ধারায় এবং শারীরিক নিগ্রহের জন্য ৯/১০ পকসো ধারায় মামলা চালানোর নির্দেশ দেয়।

বিচারকের এমন সিদ্ধান্তে নাগরিক সমাজে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ফলে নারী সুরক্ষা আইন ও বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কি না।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories