Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

শিলাবৃষ্টিতে মাঝ আকাশে ভেঙে গেল বিমানের সামনের অংশ, অভিজ্ঞ চালকের দক্ষতায় নিরাপদে ল্যান্ড করল বিমান

বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো-র একটি ফ্লাইট মাঝআকাশে হঠাৎ ভয়াবহ শিলাবৃষ্টির মুখে পড়ে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট এবং কেবিন ক্রুদের দ্রুত সিদ্ধান্ত ও নিয়ম মেনে চলার ফলে বিমানটি নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে কিন্তু বিমান অবতরণের পর দেখা যায় বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, বিমানের সকল ক্রু সদস্য নিয়ম অনুযায়ী কাজ করেন এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় এবং বিমান অবতরণের পর যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দরের কর্মীরা তৎপরতা দেখায়।

ঘটনার দিন দিল্লি-এনসিআর অঞ্চলে আকস্মিক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরে অনেক ফ্লাইট আটকে যায়। দিল্লি এয়ারপোর্ট ও এয়ার ইন্ডিয়া সামাজিক মাধ্যমে জানায়, খারাপ আবহাওয়ার জন্য ফ্লাইট পুনরায় চালু হতে দেরি হবে বলে জানানো হয়।

জানা গিয়েছে এই বিমানে ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সাগরিকা ঘোষ সহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ইতিমধ্যেই বিমানের ভেতরের আতঙ্কের মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, দেখা যায় যাত্রীরা রীতিমতো সিট আঁকড়ে ধরে বসে আছেন। এই বিমানটিতে প্রায় ২২৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories