Tuesday, October 20, 2026
28 C
Kolkata

বৌমার কাছে গুড় খেতে চাওয়ায় ছেলের মার খেতে হল বৃদ্ধাকে

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অধীনস্থ আব্দুলপুর এলাকায় এক বৃদ্ধা মাকে অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে ছেলে ও বৌমার উপর। গুড় খেতে চাওয়ায় ছেলে তোহিদুল মণ্ডল তার মা, অরুণা বেওয়াকে মারধর করে এবং টানা দুই দিন ঘরে আটকে রাখে বলে অভিযোগ।

অরুণা বেওয়া জানান, গত রবিবার তিনি বউমার কাছে একটু গুড় চেয়েছিলেন। এই কথাতেই ছেলে তোহিদুল হঠাৎ রেগে যায় এবং তাকে চোখ-মুখে ঘুষি মারে। বৃদ্ধার মুখে কালশিটে পড়েছে, চোখেও ঝাপসা দেখছেন বলে অভিযোগ।

তিনি আরও জানান, গত পৌষ মাসে তোহিদুল জোর করে তার সমস্ত জমিজমা নিজের নামে লিখে নিয়েছে। তারপর থেকেই নানা অজুহাতে মারধর করত বৃদ্ধ মা অরুণা বেওয়াকে। তবে এবারের ঘটনা সহ্যের সীমা ছাড়িয়েছে বলে জানান অরুণা বেওয়া।

জানা গিয়েছে, শুধু মারধরেই শেষ নয়, ঘটনার পর তাকে ঘরের মধ্যে দুই দিন ধরে আটকে রাখা হয়। পরে কোনওভাবে পালিয়ে তিনি এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরিস্থিতির চাপে পড়ে অরুণা বেওয়া অবশেষে হরিহরপাড়া থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories