Saturday, September 5, 2026
28 C
Kolkata

ক্লাস এইটে পড়ানো হচ্ছে বর্ণপরিচয়! মালদার স্কুলে বেহাল শিক্ষা ব্যবস্থার ছবি এলো প্রকাশ্যে

করোনার পর ঠিক এমন ছবিই দেশে দেখা গিয়েছিলো কিন্তু সেই সময় তো পেরিয়ে গেছে অনেক আগেই। তা সত্ত্বেও মালদার সাহাপুরের একটি সরকারি স্কুলে এখনও ক্লাস এইটের পড়ুয়াদের ‘অ-আ-ক-খ’ শেখাতে হচ্ছে শিক্ষকদের এই স্কুলের শিক্ষকদের অভিযোগ, পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসে না। খাতায়-কলমে ক্লাস এইটে ছাত্রসংখ্যা ৩০ হলেও, হাজিরা মাত্র ৪-৫ জনের। শুধু ক্লাস এইট নয়, নিচু ক্লাসের চিত্রও একই। অনেকেই নিজের নামটুকু পর্যন্ত লিখতে পারে না।

শিক্ষকদের কথায়, ‘‘লকডাউনের সময় পড়াশোনার ক্ষতি হয়েছিল ঠিকই। কিন্তু এখন তো সব স্বাভাবিক। তার পরেও যদি ক্লাস এইটে বর্ণপরিচয় করাতে হয়, তা হলে বুঝতে হবে শিক্ষাব্যবস্থায় বড়সড় গলদ আছে।’’ তারা আরও বলেন, ‘‘স্কুলে কোনও পাশ-ফেল নেই। ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে মোটেও চিন্তিত নয়। তার উপর শিক্ষকসংখ্যাও কম। পাঁচজন শিক্ষক দিয়ে পুরো স্কুল চালানো হচ্ছে। ক্লাস নেওয়া থেকে ঘণ্টা বাজানো—সব কাজ আমাদেরই করতে হয়।’’

এ পরিস্থিতি শুধু সাহাপুরেই নয়, সারা রাজ্যেই এক রকম। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে ৩ হাজারের বেশি স্কুলে একটিও ছাত্র ভর্তি হয়নি। প্রায় ৬ হাজার ৩৬৬টি স্কুল চলছে মাত্র একজন শিক্ষককে নিয়ে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories