Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার এক হোম থেকে কড়া নিরাপত্তা ভেঙে উধাও নাবালিকা, প্রশ্নের মুখে হোম কর্তৃপক্ষ

মালদার একটি সরকারি হোম থেকে পালিয়ে গিয়েছে এক ১৫ বছরের নাবালিকা। শনিবার সকালে খবর ছড়াতেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। ঘটনাটি মালদা শহরের বিএলআরও অফিসের পাশে থাকা সরকারি হোম ‘চাইল্ড কেয়ার ইনস্টিটিউট’-এর। হোমটি তিনতলা, চারপাশে ছয় ফুট উঁচু পাঁচিল এবং বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী। এত নিরাপত্তার পরেও কীভাবে ওই নাবালিকা পালিয়ে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা ওই নাবালিকা দশদিন আগে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করে। আদালতের নির্দেশে তাকে রাখা হয় সরকারি হোমে। পুলিশ জানিয়েছে, হোমের নিচতলার একটি শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে নাবালিকা পালিয়ে যায়। ঘটনায় হোম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, জেলাশাসক নীতিন কুমার সিংহানিয়া এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে হোমে থাকা অন্য নাবালিকাদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই হোমে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৫৫ জন নাবালিকা রয়েছে। নিখোঁজ নাবালিকার পরিবার জানিয়েছে, “মেয়ে বাড়ি থেকে পালানোর পর উদ্ধার হয়েছিল। এবার হোম থেকেও পালাল! হোমের গাফিলতির জন্যই এমন হয়েছে। আমরা চাই, মেয়েকে দ্রুত ফিরে পাওয়া যাক।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories