Saturday, September 5, 2026
30 C
Kolkata

এনসিইআরটি-র নতুন ইতিহাস বই নিয়ে বিতর্ক: মুঘল শাসকদের ‘নিষ্ঠুর গণহত্যাকারী’ হিসেবে উপস্থাপন

ভারতের জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (NCERT) সম্প্রতি অষ্টম শ্রেণির ইতিহাসের পাঠ্যবইতে মুঘল শাসকদের নিয়ে বিতর্কিত বিবরণ অন্তর্ভুক্ত করেছে। ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড (পার্ট ১)’ শীর্ষক নতুন পাঠ্যবইয়ে মুঘল সম্রাট বাবর, আকবর এবং ঔরঙ্গজেবকে যথাক্রমে ‘নিষ্ঠুর গণহত্যাকারী’ এবং ‘মন্দির ধ্বংসকারী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বইটি জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ২০২৩ সালের পাঠ্যক্রম কাঠামোর ভিত্তিতে প্রণীত। এতে ১৩শ থেকে ১৭শ শতকের ভারতীয় ইতিহাস, দিল্লি সুলতানদের শাসনকালীন লুঠতরাজ, ধর্মীয় নিপীড়ন এবং মন্দির ধ্বংসের ঘটনাবলি বিশদভাবে বর্ণিত হয়েছে।

বাবরকে ‘নির্মম বিজয়ী’ হিসেবে চিত্রিত করে বলা হয়েছে, তিনি জনপদের অধিবাসীদের হত্যা করে তাদের মাথার খুলি দিয়ে মিনার নির্মাণ করেন।
আকবর সম্পর্কে বলা হয়েছে, তার শাসনকাল ছিল ‘নিষ্ঠুরতা ও সহনশীলতার এক বিরল মিশ্রণ’। যদিও তিনি জিজিয়া কর বাতিল করেন ও হিন্দু ধর্মগ্রন্থ ফার্সিতে অনুবাদ করান, তথাপি তার প্রশাসনে অমুসলিমদের প্রভাব সীমিত ছিল।
ঔরঙ্গজেবকে মথুরা, কাশী, সোমনাথসহ একাধিক হিন্দু ধর্মীয় স্থানের ধ্বংসকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এই নতুন পাঠ্যবই ইতোমধ্যেই শিক্ষামহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories