Saturday, September 5, 2026
28 C
Kolkata

এবার অসমের বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশী সন্দেহে আটক করলো হরিয়ানার পুলিশ

এবার অসমের ধুবড়ি, বরপেটা ও মানকাচার জেলার বহু মুসলিম শ্রমিক, যাঁরা হরিয়ানার গুড়গাঁওয়ে কাজ করতে গিয়েছিলেন, তাদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে হরিয়ানা পুলিশ। অথচ জানা গিয়েছে তাদের কাছে বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রত্যেকটা নথি রয়েছে।

এই ঘটনা খতিয়ে দেখতে এবং আটক শ্রমিকদের মুক্ত করতে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর তিনজন বিধায়ক গেছেন হরিয়ানায়। জনিয়া সমষ্টির বিধায়ক ড. হাফিজ রফিকুল ইসলাম জানিয়েছেন, আটক শ্রমিকরা সবাই ভারতীয় নাগরিক এবং অসমের স্থায়ী বাসিন্দা। তাদের বিরুদ্ধে কোনও মামলা বা অভিযোগ নেই, অথচ পুলিশ তাদের জোর করে আটকে রেখেছে। অন্যদিকে গুড়গাঁওয়ের বিভিন্ন জায়গায় এখনও কয়েকজন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক আটক রয়েছেন। ড. রফিকুল ইসলাম জানান, হরিয়ানা পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে এবং আরও শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories