Saturday, September 5, 2026
28 C
Kolkata

আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাসে থিওলজি ছাত্রদের বিক্ষোভ, অসুস্থ এক পড়ুয়া

আলিয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগের পড়ুয়ারা তালতলা ক্যাম্পাসে নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সোমবার পার্ক সার্কাস ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়ারা জানিয়েছেন, তালতলা ক্যাম্পাসে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ নেই। ক্যাম্পাসের ভিতরে ও বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, নিরাপত্তাও অনিরাপদ। এছাড়াও হেরিটেজ ক্যাম্পাসের সংস্কার, শৌচাগার এবং অন্যান্য পরিকাঠামোগত সুবিধার অভাব রয়েছে বলেও অভিযোগ তাদের।

পড়ুয়াদের বক্তব্য, কিছু সংস্কারের কাজ শুরু হলেও, এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি। দ্রুত সেগুলি সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা। এদিন ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন ডেপুটি রেজিস্ট্রার আসফাক আলি, বিভাগীয় ডিন ও কয়েকজন অধ্যাপক। এরই মধ্যে বিক্ষোভ চলাকালীন একজন ছাত্র, এবাদুল্লাহ, অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থা স্থিতিশীল হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories