Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপি শাসিত অসমে ফের বুলডোজার চালাল হিমন্ত সরকার, উচ্ছেদ ৩০০ বাঙালি মুসলিম পরিবার

অসমে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান, রাজ্যের বিশ্বনাথ জেলায় সরকার পরিচালিত অভিযানে ইতিমধ্যেই ৩০৯টি বাংলাভাষী মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের দাবি, ওই পরিবারগুলি বেআইনিভাবে জাপারিগুড়ি ভিলেজ গ্র্যাজিং রিজার্ভ (ভিজিআর)-এর ১৭৫ বিঘা জমি দখল করে বসবাস করছিল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট ওই পরিবারগুলিকে এলাকা ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারপর ১৫ দিন পার হতেই শুরু হয় উচ্ছেদ অভিযান। মাঠে নামে ৬০০ নিরাপত্তারক্ষী, সঙ্গে ২০টি খননযন্ত্র ও বেশ কয়েকটি ট্রাক্টর। জানা গিয়েছে, উচ্ছেদ করা পরিবারগুলির মধ্যে অনেকের জন্ম থেকে এখানে বাস করেন আবার কেউ কেউ বছরের পর বছর ধরে এখানে চাষবাস করে দিন কাটাচ্ছিলেন। এখন তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। নেই মাথার উপর ছাদ, নেই পানীয় জল, নেই খাবারের নিশ্চয়তা। বিরোধীরা অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের খুশি করতে পরিকল্পিতভাবে মুসলিমদের নিশানা করছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories