Saturday, September 5, 2026
30 C
Kolkata

হায়দ্রাবাদে ৪০০ বছরের মসজিদ ও মাদ্রাসাকে নিশানা হিন্দুত্ববাদীদের, পুলিশের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর

হায়দ্রাবাদের বালাপুর এলাকার সুলতানপুরে অবস্থিত ঐতিহাসিক এবং ৪০০ বছরের পুরনো মসজিদ ও তার ভেতরে অবস্থিত মাদ্রাসা নোমানিয়া ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, ১৯ আগস্ট এক হিন্দুত্ববাদী সংগঠন যাদের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে, মসজিদের সামনে বিক্ষোভ করে এবং মাদ্রাসা বন্ধের দাবি তোলে। তাদের দাবি, মাদ্রাসাটি বেআইনি এবং সেখানে অবৈধ অভিবাসী রয়েছে। বিক্ষোভকারীদের “জয় শ্রীরাম” ও “বেআইনি মাদ্রাসা বন্ধ করো” বলে স্লোগানও তুলতে দেখা যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তবে মসজিদ ও মাদ্রাসার দায়িত্বে থাকা মৌলানা আকবর খান অভিযোগ করেন, তারা লিখিতভাবে থানায় অভিযোগ দিলেও এখনও পর্যন্ত এফআইআর করা হয়নি। তিনি জানান, মাদ্রাসায় শুধুমাত্র স্থানীয় গরিব পরিবারের ৯০ জন ছাত্র পড়ে, যার মধ্যে ৭৫ জন হোস্টেলে থাকে এবং এই অবৈধ অভিবাসী থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন। ঘটনার নিন্দা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারাও। এমবিটি-র নেতা আমজেদ উল্লাহ খান বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত উসকানি এবং এর পিছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি এবং অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তারা শিক্ষার অধিকার আইনে ও সংবিধান অনুযায়ী ন্যায্য তদন্ত ও সংরক্ষণ চেয়ে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও উত্তর আসেনি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories