Saturday, September 5, 2026
30 C
Kolkata

নিথর না হওয়া পর্যন্ত মাকে ক্রমাগত কোপাতে থাকে ছেলে, মায়ের মরদেহের পাশে বসে বাঁধল গান

৫৯ বছর বয়সী প্রৌঢ়া গুলাবির মর্মান্তিক মৃত্যু ঘটলো নিজের সন্তানের হাতে। নৃশংস এই খুনের পরিণতি দেখে রীতিমতো শিউরে উঠলো ছত্তীসগঢ়ের কুঙ্কুরি শহরের এলাকাবাসী। এই নৃশংস হত্যার মূল অভিযুক্ত কুঙ্কুরি শহরের জিৎ রাম যাদব। বাড়ির ভেতর নিজের মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে সে। মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত ক্রমাগত কুড়ুল দিয়ে কোপাতে থাকে জিৎ রাম যাদব। এমন অবস্থায় জিৎ এর কাছে কেউ আসতে গেলে তাকেও কুড়ুল দিয়ে আঘাত করার চেষ্টা করে জিৎ। এখানেই শেষ নয়, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ক্রাইম স্পটের দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখে মায়ের রক্তাক্ত দেহের পাশে বসে বালি নিয়ে খেলা করতে করতে গান গাইছে জিৎ রাম যাদব। পুলিশ আসার পর অভিযুক্ত জিৎ তাদের উপর হামলা করে। অবিলম্বে জিৎ কে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। দীর্ঘ চার ঘন্টা ব্যাপী পুলিশের সঙ্গে জিৎ এর জিজ্ঞাসাবাদ পর্ব চলে। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে জিৎ মানসিকভাবে স্থিতিশীল নয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories