Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশের এক স্কুলে মেয়ের হয়ে অভিযোগ জানাতে গেলে মুসলিম বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে!

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার একটি বেসরকারি স্কুলে এক মুসলিম ব্যাক্তিকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি তার মেয়ের উপর সহপাঠীর অশালীন আচরণের বিরুদ্ধে স্কুলে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ শোনার বদলে, স্কুলের প্রিন্সিপাল নাকি বাইরের লোক ডেকে এনে তাকে বেধড়ক মারধর করায়।
এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা দেয় তীব্র ক্ষোভ। আক্রান্ত ব্যক্তি বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি এবং তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা যায়।

ছাত্রীটির অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে এক ছাত্র তাকে বিরক্ত করছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষকে বারবার বলার পরও ব্যবস্থা নেয়নি। অবশেষে মেয়ের বাবা স্কুলে অভিযোগ জানাতে গেলে, তাকে মারধর করা হয়।আক্রান্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, স্কুলের প্রিন্সিপাল অভিযুক্ত ছাত্রকে আড়াল করছেন এবং তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে, উল্টে অভিযোগকারী বাবার উপর হামলা করিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories